দৃশ্যকল্প-২ এ রওনকের ব্যবহৃত পদ্ধতি দুটো উল্লেখ কর এবং তুলনামুলক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২এ রওনকের ব্যবহৃত পদ্ধতি দুটো হল পরীক্ষণ পদ্ধতি ও পরিসংখ্যান পদ্ধতি। উদ্দীপকে রওনক একটি শিশুর আচরণ পর্যবেক্ষণের জন্য গবেষণাগারে নিয়ে আসেন এবং কিছু শর্ত প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে তার আচরণ পর্যবেক্ষণ করেন। পরীক্ষা পদ্ধতি সুব্যবস্থিত ও সু পরিকল্পিত পরিবেশে উদ্দীপকের প্রতি প্রশিক্ষণ পাত্রের প্রতিক্রিয়া সম্পর্কে গবেষণা করে। পরীক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণ। ইচ্ছামতো যে কোন চলকে নিয়ন্ত্রণ করা যায় । যা রওনক করেছে। আবার রওনক প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ ও সরলীকরণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। পরিসংখ্যান পদ্ধতির সাহায্যে অন্যান্য পদ্ধতির মতো তথ্য সংগ্রহ না করে অন্যান্য পদ্ধতিতে প্রাপ্ত তথ্য কে বিশ্লেষণ করা হলো এ পদ্ধতির কাজ। পরীক্ষণ পদ্ধতি হচ্ছে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি। পরীক্ষক গবেষণাগারে তার ইচ্ছা অনুযায়ী চল নিয়ন্ত্রণ করে, ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে পুনরায় গবেষণা করতে পারে। বিজ্ঞানীরা সরাসরি উপস্থিত থেকে গবেষণা করে। অপরদিকে পরিসংখ্যান পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্য কে সংখ্যায় প্রকাশ করা যায়।এ পদ্ধতিতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ সহজ। বিপুল পরিমাণ তথ্যকে সংক্ষেপে ও অর্থপূর্ণভাবে প্রকাশ করা যায়। আবার পরীক্ষণ পদ্ধতির উপাত্ত গুলো পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করা যায়। সুতরাং বলা যায় রওনক পরীক্ষণ ও পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে তার গবেষণা সম্পূর্ণ করেছে।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ রওনকের ব্যবহৃত পদ্ধতি দুটো উল্লেখ কর এবং তুলনামুলক বি…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


