দৃশ্যকল্প-২. এ A ও B চলের উদাহরণসহ বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ 'A [গণিত] চলটি হলো নির্ভরশীল চল এবং 'B [গণিত] চলটি হলো বাহ্যিক চল। নিচে A ও B চলের বর্ণনা দেওয়া হলো- নির্ভরশীল চল: যে চলকে তার উপস্থিতি বা সৃষ্টির জন্য অন্য কোনো চলের উপর নির্ভর করতে হয়। তাকে নির্ভরশীল চল বলে। অন্যভাবে বলা যায়, নির্ভরশীল চল হলো সেই চল যা অনির্ভরশীল চল প্রয়োগের ফলে প্রভাবিত হয় বলে মনে করা হয়। অনির্ভরশীল চল পরিবর্তনের সাথে সাথে প্রাণীর আচরণে যেসব পরিবর্তন ঘটে, সেগুলোকে বলা হয় নির্ভরশীল চল। মনোবিজ্ঞানের গবেষণায় জীবের প্রতিক্রিয়া বা সাড়াই হলো নির্ভরশীল চল। উদাহরণস্বরূপ গাড়ি চালক রাস্তার লাল আলো দেখে গাড়ি থামিয়ে দেয় এবং সবুজ আলো জ্বলে উঠলে গাড়ি চালাতে শুরু করে। এখানে গাড়ি থামানো বা পুনরায় চালানো নির্ভর করে লাল বা সবুজ আলো জ্বলে উঠার উপর। তাই গাড়ি থামানো বা গাড়ি পুনরায় চালানো হচ্ছে নির্ভরশীল চল। বাহ্যিক চল: যেসব চলের প্রভাব পরীক্ষা পরিবেশে দেখতে চাওয়া হয় সেগুলো বাদে অন্য যেসব চল পরীক্ষণের ফলাফলের উপর প্রভাব বিস্তার করে সেগুলোকে বাহ্যিক চল বলে। সাধারণভাবে বলা যায়, কোনো পরীক্ষণে অনির্ভরশীল চল ও নির্ভরশীল চল ব্যতিত অন্যান্য চল সেগুলো কোনো না কোনো উপায়ে নির্ভরশীল চলকে প্রভাবিত করতে পারে, সেগুলোকে বাহ্যিক চল বলে। বাহ্যিক চল যত ভালোভাবে নিয়ন্ত্রিত হবে পরীক্ষণের ফলাফল ততো বেশি নির্ভুল হবে। বাইরের পরিবেশের উদ্দীপক যেমন- গন্ডগোল, আলো, তাপ, ব্যক্তির উপস্থিতি ইত্যাদি বাহ্যিক চলের উদাহরণস্বরূপ।-
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
দৃশ্যকল্প-২. এ A ও B চলের উদাহরণসহ বিশ্লেষণ কর।
উদ্দীপক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃকলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


