উদ্দীপকে একটি ভালো প্রকল্পের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। একটি প্রকল্পকে ভালো প্রকল্প হতে হলে নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ থাকতে হবে-
১. প্রকল্প প্রমাণ সাপেক্ষ হবে: কোনো প্রকল্পের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো প্রকল্পকে প্রমাণ সাপেক্ষ হতে হবে। বাস্তব ঘটনা বা তথ্যের দ্বারা যদি প্রকল্পটি যাচাই করা না যায় তাহলে তাকে' ভালো প্রকল্প বলা যাবে না।
২. প্রকল্প সুনির্দিষ্ট হবে: প্রকল্পে যেসব ধারণা ব্যবহার করা হবে তা সুনির্দিষ্ট হতে হবে এবং ধারণাগুলোর মধ্যকার সম্পর্ক সুনির্দিষ্ট হতে হবে।
৩. প্রকল্প সত্য ঘটনাভিত্তিক হবে: বাস্তব এবং সত্য ঘটনার উপর ভিত্তি করে প্রকল্প প্রণয়ন করতে হবে কল্পিত বিষয়ের উপর ভিত্তি করে নয়।
৪. প্রকল্প যৌক্তিক হবে: একটি ভালো প্রকল্প সবসময় যৌক্তিকভাবে সংগতিপূর্ণ ও অর্থপূর্ণ হবে।
৫. প্রকল্পে স্ববিরোধিতা থাকবে না: প্রকল্পে স্ববিরোধিতা থাকলে তাকে ভালো প্রকল্প বলা যাবে না।
৬. প্রকল্পের তাত্ত্বিক ভিত্তি থাকবে: কোনো প্রতিষ্ঠিত তত্ত্বের স্বপক্ষে প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে প্রকল্প প্রণয়ন করে তা সত্যায়িত করার চেষ্টা করা হয়।
এছাড়াও একটি ভালো প্রকল্পের পরিধি যথেষ্ট বিস্তৃত হবে, সহজ-সরল ধারণার মাধ্যমে ব্যক্ত হবে, পরীক্ষণ এর সাথে সঙ্গতিপূর্ণ হবে, পর্যবেক্ষণযোগ্য হবে এবং প্রায়োগিক বৈশিষ্ট্য থাকবে। উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো কোনো প্রকল্পের মধ্যে থাকলে তাকে আমরা একটি ভালো প্রকল্প বলতে পরি।