পরীক্ষণের প্রকল্প গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: পরীক্ষণে প্রকল্প গুরুত্বপূর্ণ। 'বাস্তব ঘটনা বা তথ্যের দ্বারা যদি প্রকল্প যাচাই করা না যায়, তাহলে পরীক্ষণ. ভালোভাবে পরিচালনা করা যায় না। বাস্তব তথ্য দ্বারা প্রকল্প সত্যায়িত হতে হয়। অন্যদিকে পরীক্ষণে সুনির্দিষ্ট প্রকল্প অতীব জরুরি। একটি সুনির্দিষ্ট প্রকল্পের ধারণা পরীক্ষণকে সঠিকভাবে পরিচালিত হতে সাহায্য করে। কোনো সমস্যার প্রমাণ সাপেক্ষ সম্ভাব্য সমাধানই হচ্ছে প্রকল্প। কোনো সমস্যার পরিপ্রেক্ষিতে যখন পরীক্ষণের উদ্যোগ নেওয়া হয়, তখন পরীক্ষণটির রূপরেখা কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পের উপর ভিত্তি করেই পরীক্ষণ কার্য পরিচালিত হয়। তাই পরীক্ষণে প্রকল্প গুরুত্বপূর্ণ।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
পরীক্ষণের প্রকল্প গুরুত্বপূর্ণ কেন?
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


