জ্ঞানের অভাবকে সমস্যার উৎস বলা হয় কেন?
উত্তর: জ্ঞানের অভাব বা শূন্যতা থেকে সমস্যার উদ্ভব হতে পারে। কোনো ঘটনা সম্পর্কে হয়তো বহু তথ্যই উৎঘাটিত হয়েছে। কিন্তু একটি বিশেষ তথ্য সম্পর্কে এখনও আমাদের জ্ঞানের শূন্যতা রয়েছে। এ জ্ঞানের শূন্যতা আমাদের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়। আর এ প্রশ্নকেই সমস্যার রূপ দিয়ে তা সমাধানের জন্য পরীক্ষণ কার্য পরিচালনা করা হয়। যেমন-আমরা দেখতে চাই শিক্ষাদানের ক্ষেত্রে সকল পদ্ধতি কোনটি বক্তৃতা দান পদ্ধতি না আলোচনা পদ্ধতি অথবা স্মৃতি সংরক্ষণে কোনো পদ্ধতি বেশি ফলপ্রসূ প্রত্যাহবান পদ্ধতি না প্রত্যাভিজ্ঞা পদ্ধতি? এ ধরনের হাজারো সমস্যা নিয়ে গবেষক গবেষণা করে থাকেন। এর সঠিক উত্তর না জানা পর্যন্ত এসব ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে জ্ঞানের শূন্যতা। এ সমস্যার সমাধানের জন্যই গবেষণার দরকার হয়। এ কারণেই জ্ঞানের অভাবকে সমস্যার উৎস বলা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
জ্ঞানের অভাবকে সমস্যার উৎস বলা হয় কেন?
উদ্দীপক

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


