মধ্যমা সাফল্যাংকসমূহের ৫০% অবস্থান ব্যাখ্যা কর ।
উত্তর: মধ্যমা সাফল্যাংকসমূহের ৫০% অবস্থান নিচে ব্যাখ্যা করা হলো- মধ্যমা হলো কেন্দ্রীয় প্রবণতার এমন একটি পরিমাপ যা কোনো তথ্যসারির সাফল্যাঙ্ককে সমান দুই ভাগে ভাগ করে। মধ্যমা থাকে তথ্যসারির কেন্দ্রে বা মাঝখানে। সাফল্যাঙ্ককে উপরের দিক থেকে নিচের দিকে সাজালে যে সাফল্যাঙ্কটি কেন্দ্রে থাকে তাকে মধ্যমা বলে। জে. পি. গিলফোর্ডের মতে, মধ্যমাকে পরিমাপ স্কেলের বিন্দু হিসেবে সংজ্ঞায়িত করা যায় যার উপর এবং নিচে অর্ধেক পৌনঃপুন্য। ব্লোমার্স এবং লিন্ডকুরিস্ট বলেন, একটি বণ্টনের মধ্যমা বলতে সাফল্যাঙ্ক মানকের সেই বিন্দুকে বোঝায় যার নিচে সাফল্যাঙ্কসমূহের অর্ধেক বা ৫০% পড়ে। গ্যারেট এবং উডওয়ার্থ এর মতে, সংজ্ঞানুযায়ী, মধ্যমা হলো কোনো বণ্টনের ৫০% বিন্দু। অর্থাৎ বণ্টনের অঙ্কগুলোকে মানের ক্রমানুসারে সাজানো হলে মাঝখানের অঙ্কটি হলো মধ্যক। তাই বলা যায় যে, মধ্যমা সাফল্যাংকসমূহের ৫০% অবস্থান।
HSC Psychology 1st Paper Chapter 8 : পরিসংখ্যান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 8 : পরিসংখ্যান পরিচিতি · সৃজনশীল
মধ্যমা সাফল্যাংকসমূহের ৫০% অবস্থান ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
