সাকলায়েনের মতামত বিশ্লেষণ কর এবং তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সাকলায়েন গবেষণা কাজের জন্য চিন্তা করছে সরাসরি মূল উৎস থেকে তথ্য সংগ্রহ করবে যেন পরিসংখ্যানিক বিশ্লেষণ এ সুবিধা হয়। সাকলায়নের এ পদ্ধতি প্রাথমিক উপাত্ত হিসেবে পরিচিত। আবার সে চিন্তা করছে জার্নাল, সরকারি প্রকাশনা বা অন্য প্রতিবেদন থেকে উপাত্ত সংগ্রহ করবে যা মাধ্যমিক উপাত্ত হিসেবে পরিচিত। গবেষণা করার জন্য সাকলায়নের এই উভয় সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। নিচে বিশ্লেষণ করে আমার মতামত প্রদান করা হলো- যে সব উপাত্ত মূল উৎস থেকে সরাসরি সংগ্রহ করা হয়, তাকে প্রাথমিক উপাত্ত বলে। এ ধরনের উপাত্ত মৌলিক উপাত্ত হিসেবে বিবেচিত এবং পরিসংখ্যানিক বিশ্লেষণের জন্য সর্বাপেক্ষা নির্ভরযোগ্য। অর্থাৎ কোনো গবেষণা বা অনুসন্ধান কার্যের জন্য সংগৃহীত প্রথমবারের তথ্যই হলো প্রাথমিক উপাত্ত। আবার, যে সব তথ্য মূল উৎস থেকে সংগীত হবার পর অন্য কোনো গবেষণার প্রয়োজনে পরোক্ষভাবে সংগ্রহ করা হয়, তাকে মাধ্যমিক বা গৌণ উপাত্ত বলা হয়। অর্থাৎ অন্য কোনো উদ্দেশ্যে সংগৃহীত তথ্যসমূহ যদি গবেষণার কাজে ব্যবহৃত হয়, তখন ঐ তথ্যসমূহকে মাধ্যমিক উপাত্ত বলা হয়। মাধ্যমিক উপাত্ত পাওয়া যায় সাধারণত জার্নাল, সরকারি প্রকাশনা, প্রতিবেদন, গবেষণা প্রতিষ্ঠান এবং গবেষকদের নিকট থেকে। এ উভয় পদ্ধতিতেই সাকলায়েন তার গবেষণা কাজ সম্পন্ন করতে পারে। এক্ষেত্রে প্রাথমিক উপাত্ত থেকে সরাসরি উপাত্ত সংগ্রহ করলে গবেষণা কাজ সর্বাপেক্ষা নির্ভরযোগ্য হয় তবে তা-পরিশ্রম সাধ্য। অপরদিকে মাধ্যমিক উপাত্তের মাধ্যমেও গবেষণা কাজ সম্পন্ন করা যায় তবে তা প্রাথমিক উপাত্তের মতো শত ভাগ নির্ভরযোগ্য নাও হতে পারে কিন্তু তাতে পরিশ্রম অপেক্ষাকৃত কম হয়। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে আলোচিত উভয় পদ্ধতিতেই সাকলায়েন তার গবেষণা কাজে সাফল্য পেতে পারে বলে আমি মনে করি।
HSC Psychology 1st Paper Chapter 8 : পরিসংখ্যান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 8 : পরিসংখ্যান পরিচিতি · সৃজনশীল
সাকলায়েনের মতামত বিশ্লেষণ কর এবং তোমার মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

