রহিম যে উপায়ে গবেষণা করতে চায় তার নাম কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহিম যে উপায়ে গবেষণা করতে চায় তা হলো- মাধ্যমিক উপাত্ত। নিচে ব্যাখ্যা করা হলো- যেসব তথ্য মূল উৎস থেকে সংগৃহীত হওয়ার পর অন্য কোনো গবেষণার প্রয়োজনে পরোক্ষভাবে সংগ্রহ করা হয়, তাকে মাধ্যমিক বা গৌণ উপাত্ত বলা হয়। অর্থাৎ অন্য কোনো উদ্দেশ্যে সংগৃহীত তথ্যসমূহ যদি গবেষণার কাজে ব্যবহৃত হয়, তখন ঐ তথ্যসমূহকে মাধ্যমিক উপাত্ত বলা হয়। মাধ্যমিক উপাত্ত পাওয়া যায় সাধারণত জার্নাল, সরকারি প্রকাশনা, প্রতিবেদন, গবেষণা প্রতিষ্ঠান এবং গবেষকদের নিকট থেকে। উদ্দীপকে রহিম তার গবেষণা কাজে ব্যবহৃত উপাত্ত বিভিন্ন প্রতিবেদন, প্রকাশনা থেকে সংগ্রহ করে। সে মূল উৎসের প্রতি তেমন গুরুত্ব দেয় না। এ ক্ষেত্রে সে প্রাথমিক উপাত্ত ব্যবহার না করে মাধ্যমিক উপাত্ত ব্যবহার করে। অর্থাৎ উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রহিম যে উপায়ে গবেষণা করতে চায় তা হলো মাধ্যমিক উপাত্ত।
HSC Psychology 1st Paper Chapter 8 : পরিসংখ্যান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 8 : পরিসংখ্যান পরিচিতি · সৃজনশীল
রহিম যে উপায়ে গবেষণা করতে চায় তার নাম কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

