মিতা ও মিনার উপর আরোপিত অভীক্ষা কী একই না ভিন্ন? বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের মিতা ও মিনার উপর আরোপিত অভীক্ষা দুটি মূলত কার্যসম্পাদনমূলক অর্থাৎ একই ধরনের যা ওয়েকসলারের বুদ্ধি অভীক্ষার অংশ । ওয়েকসলার তাঁর বুদ্ধি অভীক্ষাটিকে ১১টি উপ-অভীক্ষায় ভাগ করেন । যা আবার দু'ভাগে বিভক্ত। যথা— ভাষাগত এবং কার্যসম্পাদনমূলক। কার্যসম্পাদনমূলক বুদ্ধি উপ-অভীক্ষার একটি। উপ-অভীক্ষা হলো ব্লক ডিজাইন। অর্থাৎ এ উপ-অভীক্ষাতে কতকগুলো কাঠের ব্লকের সাহায্যে দ্রুততার সাথে একটি নির্দিষ্ট নকশার অনুরূপ নকশা তৈরি করতে বলা হয় । উদ্দীপকের মিতাকে লাল ও সাদা রঙের নকশা সম্বলিত কার্ড ও কিছু আয়তাকার ও বর্গাকার গুটি দিলেন যা নকশা অনুযায়ী সাজাতে বললেন। এটি ব্লক ডিজাইন নামে পরিচিত। অপরদিকে, মিনাকে ছবি সম্বলিত কিছু কার্ড দিলেন এবং এমনভাবে সাজাতে বললেন সে এটি অসম্পূর্ণ গল্প হয়। এটিও ওয়েকসলারের কার্যসম্পাদনমূলক ৫টি উপ-অভীক্ষার একটি। তাই বলা যায় যে, মিনা ও মিতার উপর আরোপিত অভীক্ষা দুটি একই ধরনের।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
মিতা ও মিনার উপর আরোপিত অভীক্ষা কী একই না ভিন্ন? বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
সুতরাং বলা যায়, মানসিক বয়স ছাড়া বুদ্ধ্যঙ্ক নির্ণয় সম্ভব নয়। এজন্য বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মানসিক বয়স প্রয়োজন ।উত্তর
উত্তর
