দৃশ্যকল্প-২ এ উল্লেখিত বুদ্ধি অভীক্ষার উপ-অভীক্ষাগুলো বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লেখিত বুদ্ধি অভীক্ষাটি হলো ওয়েক্সলার বুদ্ধি অভীক্ষা। নিচে এ অভীক্ষার উপ-অভীক্ষাগুলো বিশ্লেষণ করা হলো-ওয়েক্সলার বয়স্ক বুদ্ধি অভীক্ষা একটি বহুল ব্যবহৃত ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা। এ অভীক্ষায় ভাষাগত ও কর্ম সম্পাদনমূলক উভয় ধরনের অভীক্ষা রয়েছে। ভাষাগত মানক: এ মানকে ৬টি উপ-অভীক্ষা রয়েছে- ১. সাধারণ তথ্য: এ উপ-অভীক্ষায় ২৫ টি প্রশ্ন রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক লোকের যেসব বিষয় জানা দরকার তার উপর ভিত্তি করেই এ প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। ২. সাধারণ বোধশক্তি: এখানে ১০টি প্রশ্ন রয়েছে। ব্যক্তির বিচারবুদ্ধি ও সাধারণ জ্ঞান যাচাইয়ের উদ্দেশ্যে এ প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। ৩. গাণিতিক যুক্তি: গণিত সম্পর্কীয় ২০টি প্রশ্ন রয়েছে। এখানে কাগজ-কলমের সাহায্য না নিয়ে মুখে মুখে উত্তর করতে হয়। ৪. সাদৃশ্য: এখানে মোট ১২টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নে দুটি বিষয়ের উল্লেখ আছে পরীক্ষার্থীর কাজ হলো বিষয় দুটির মধ্যে সাদৃশ্য নির্ণয় করা। ৫. শব্দার্থ: এখানে ৪২ টি শব্দ রয়েছে। শব্দগুলো সহজ থেকে কঠিন এভাবে সাজানো এবং পরীক্ষার্থীকে মৌখিকভাবে উত্তর দিতে হয়। ৬. সংখ্যা পরিসর এ উপ-অভীক্ষায় ৩ থেকে ৯ পর্যন্ত যেকোনো সংখ্যা পরীক্ষার্থীকে মৌখিকভাবে বলা হয় এবং এগুলো সঠিকভাবে বা উল্টোভাবে বলতে বলা হয়। কর্ম সম্পাদনমূলক মানক: এ মানকে ৫টি প্রশ্ন রয়েছে- ১. ছবিপূরণ: ১৫ টি ছবি দেখানো হয় এবং অসম্পূর্ণ ছবিগুলোকে সম্পূর্ণ করতে বলা হয়। ২. ছবি সাজানো কতগুলো ছবি থাকে ছবিগুলোকে একটির পর একটি এমনভাবে সাজাতে হবে যেন এটি অর্থপূর্ণ গল্প তৈরি হয়। ৩.ব্লক ডিজাইন: কতগুলো কাঠের ব্লকের সাহায্যে দ্রুততার সাথে নির্দিষ্ট নকশার অনুরূপ নকশা তৈরি করতে বলা হয়। ৪.বস্তু গঠন : ক্ষুদ্র ক্ষুদ্র অংশবিশিষ্ট কতগুলো বস্তু থাকে, এগুলোর সাহায্যে একটি পরিপূর্ণ বস্তু তৈরি করতে হয়। ৫.সংখ্যা প্রতীক : ৯টি সংখ্যার সাথে ৯টি প্রতীক 'আছে। পরীক্ষার্থীকে সংখ্যা দেখানোর সাথে সাথে প্রত্যেকটির নাম বলতে বলা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লেখিত বুদ্ধি অভীক্ষার উপ-অভীক্ষাগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
