পাঠ্যবইয়ের আলোকে তমার প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: পাঠ্য বইয়ের আলোকে তমাকে একজন সৃজনশীল ব্যক্তি হিসেবে চিহ্নিত করা যায়। মেধার সাথে সৃজনশীলতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সৃজনশীলতাকে মেধার চূড়ান্ত অভিব্যক্তি বলা যায়। সৃজনশীল ব্যক্তিদের নানারকম বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, যেমন- সৃজনশীল ব্যক্তির কাজের অদম্য স্পৃহা, অধ্যবসায়সহ যাবতীয় প্রেষণা এবং মেজাজ সম্পর্কিত গুণাবলী। সৃজনশীল ব্যক্তিরা সমস্যা বুঝতে পারে, সমস্যার সমাধানের নানা রকম পন্থা উদ্ভাবন করতে সক্ষম, প্রয়োজনীয় বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখে এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বা সম্ভাবনাময় বিষয় নিয়ে কাজ করে। উদ্দীপকে দেখা যায়, তমা সহজেই সমস্যার সমাধানের নানা রকম উপায় বের করতে পারে এবং প্রয়োজনীয় বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জ্ঞানও রাখে। সুতরাং তমাকে আমরা একজন সৃজনশীল ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পারি।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
পাঠ্যবইয়ের আলোকে তমার প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

