বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মানসিক বয়স প্রয়োজন হয় কেন?
উত্তর: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারম্যান সর্বপ্রথম স্ট্যানফোর্ড বিনে অভীক্ষায় বুদ্ধ্যঙ্ক শব্দটি ব্যবহার করেন। তিনি ব্যক্তির বুদ্ধি পরিমাপের জন্য বুদ্ধ্যঙ্ক ব্যবহার করেন। ব্যক্তির মানসিক বয়সের সাথে প্রকৃত বয়সের অনুপাতকে বুদ্ধ্যঙ্ক বলা হয়। একজন ব্যক্তি তার প্রকৃত বয়স যাই হোক না কেন সে যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে সক্ষম তাই হলো তার মানসিক বয়স। পরবর্তীতে মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন বুদ্ধ্যঙ্কের সূত্র প্রণয়ন করেন সেখানে মানসিক বয়স ব্যতীত বুদ্ধ্যঙ্ক নির্ণয় সম্ভব নয়, মানসিক বয়স অত্যন্ত প্রয়োজন।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মানসিক বয়স প্রয়োজন হয় কেন?
উদ্দীপক
দৃশ্যকল্প-২: মিলি ও রিনি দুই বোন। মিলির বাকশক্তি ও শারীরিক দক্ষতায় জড়তা আছে এবং চেহারায় বোকাভাবও আছে। রিনিকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখতে হয়। সে বেশির ভাগ সময় ঘুমিয়ে কাটায়।Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর