উদ্দীপকে নেহালের মধ্যে মেধাবী ও সৃজনশীলতার বৈশিষ্ট্য বিদ্যমান। কিছু কিছু শিশুর আচরণ স্বাভাবিক মানের নয়, স্বাভাবিক গড় মানের চেয়ে অনেক উপরে অর্থাৎ বুদ্ধির দিক থেকে এরা মেধাবী। মেধাবী ছাত্র-ছাত্রীরা একাডেমিক, বৈজ্ঞানিক, সামাজিক এবং সাহিত্যিক দক্ষতার ক্ষেত্রে বিশেষ অবস্থান গ্রহণ করে থাকে । উদ্দীপকে নেহালের মধ্যেও মেধাবী ও সৃজনশীলতার বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে। কারণ সে মেধাবীদের মত দ্রুত শব্দের ব্যবহার করতে পারে এবং যেকোনো সমস্যা দ্রুত সমাধান করতে পারে। পাশাপাশি সে সাহিত্য, সঙ্গীত ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে, যা সৃজনশীলতার পরিচয় বহন করছে।
তাই বলা যায় যে, নেহালের মধ্যে মেধাবী ও সৃজনশীলতার বৈশিষ্ট্য বিদ্যমান ।