উদ্দীপকে হাফিজের প্রতিবন্ধিতার ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে হাফিজের মধ্যে মৃদু প্রতিবন্ধিকতার বৈশিষ্ট্য বিদ্যমান । বুদ্ধি প্রতিবন্ধিতা বা মানসিক প্রতিবন্ধী হলো বয়সের সাথে মানসিক বিকাশগত দৈন্যতা বা সাধারণ বুদ্ধিভিত্তিক ক্ষমতার স্বল্পতা। যেসব শিশু বা ব্যক্তিরা যাদের বুদ্ধ্যঙ্ক ৫১ থেকে ৬৯ এর মধ্যে তারা এই শ্রেণির অন্তর্গত। এদের সামাজিক অভিযোজন করার সামর্থ্য কিশোর কিশোরীদের মতো। এদের মানসিক বয়স সাধারণত ৮ থেকে ১১ বছরের মধ্যে হয়। মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ভালোমন্দের বিচার ক্ষমতা কম। সাধারণত শারীরিক বৈকল্য দেখা যায় না। সামান্য পড়তে পারে, লিখতে পারে ও গাণিতিক হিসাব করতে পারে। বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা সম্ভব ইত্যাদি । উদ্দীপকের হাফিজও শারীরিকভাবে সুস্থ। কিন্তু তার ভালো মন্দ বিচারের ক্ষমতা কম এবং সে সামান্য লিখতে ও পড়তে পারে। অর্থাৎ বলা যায় যে, তার মধ্যে উপরোক্ত মৃদু বুদ্ধি প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য বিদ্যমান ।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
উদ্দীপকে হাফিজের প্রতিবন্ধিতার ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
