উদ্দীপকে হারিসের মধ্যে লক্ষণীয় বৈশিষ্ট্যগুলো পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে হারিসের মধ্যে মেধা ও সৃজনশীলতার বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে । নিচে বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো— কিছু কিছু শিশুর আচরণ স্বাভাবিক মানের নয়, স্বাভাবিক গড় মানের চেয়ে অনেক উপরে অর্থাৎ বুদ্ধির দিক থেকে এরা মেধাবী। মেধাবী ছাত্র-ছাত্রীরা একাডেমিক, বৈজ্ঞানিক, সামাজিক এবং সাহিত্যিক দক্ষতার ক্ষেত্রে বিশেষ অবস্থান গ্রহণ করে থাকে । উদ্দীপকের হারিস প্রতিবার ক্লাসে প্রথম স্থান অধিকার করে এবং আবেগের নিয়ন্ত্রণ অন্যদের তুলনায় অনেক বেশি। এখানে তার মেধার প্রকাশ পাচ্ছে। অন্যদিকে সে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করছে যা তার সৃজনশীলতার পরিচায়ক। তাই বলা যায় যে, হারিসের মধ্যে মেধা ও সৃজনশীলতার বৈশিষ্ট্য স্পষ্টত বিদ্যমান ।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
উদ্দীপকে হারিসের মধ্যে লক্ষণীয় বৈশিষ্ট্যগুলো পাঠ্যপুস্তকের আলোকে ব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
