উদ্দীপকে কাজলের সমস্যাকে কী বলে? এর বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকে কাজলের সমস্যাটি বুদ্ধি প্রতিবন্ধিতার মধ্যে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণিভুক্ত। বুদ্ধি প্রতিবন্ধকতা হলো বয়সের সাথে মানসিক বিকাশগত দৈন্যতা বা সাধারণ বুদ্ধিভিত্তিক ক্ষমতার স্বল্পতা। উদ্দীপকের কাজলের মধ্যে বাকশক্তি ও শারীরিক দক্ষতার অভাবে পাশাপাশি সে দেখতে বোকা বোকা ও পড়ালেখাতেও পিছিয়ে আছে, যা বুদ্ধিপ্রতিবন্ধকতা নির্দেশ করছে। নিচে এটির বৈশিষ্ট্য তুলে ধরা হলো- ১. বুদ্ধিগত বা আচরণগত বিষয়ে সীমাবদ্ধতা । ২. কোন কোন বিষয়ে শিখতে না পারা। ৩. লেখাপড়ার ক্ষেত্রে চেষ্টা থাকা সত্ত্বেও সমবয়সী স্বাভাবিক শিশুদের মতো না পারা । ৪. অনেক ক্ষেত্রে নিজের স্বাভাবিক প্রয়োজনীয় কাজগুলো করতে না পারা। ৫. কথোপকথনের ক্ষেত্রে সমবয়সীদের তুলনায় কম দক্ষতা। ৬. বেশিরভাগ ক্ষেত্রে নিজের ভালো-মন্দ বুঝতে না পারা। ৭. বুদ্ধিপ্রতিবন্ধিতার সাথে অন্যান্য বুদ্ধিজনিত রোগ হবার সম্ভাবা শতকরা ৩০ থেকে ৫০ ভাগ । ৮. এটি নিরাময়যোগ্য নয়, তবে প্রশিক্ষণের মাধ্যমে এসকল শিশুদের বিদ্যমান বুদ্ধির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
উদ্দীপকে কাজলের সমস্যাকে কী বলে? এর বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
