রকির বুদ্ধি পরিমাপে কোন ধরনের অভীক্ষা ব্যবহার করবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় রকির বুদ্ধি পরিমাপে কৃতি বা কর্মসম্পাদনী অভীক্ষা ব্যবহার করব। শিশু, নিরক্ষর কিংবা মূক ও বধির অর্থাৎ যারা ভাষার ব্যবহারে অসুবিধা বোধ করে অথবা যেসব বিদেশি অপরের ভাষা জানে না, তাদের জন্য ব্যবহার করা হয় কৃতি বা কর্মসম্পাদনী অভীক্ষা। ডিয়ার বর্ণের 'ফর্ম বোর্ড অভীক্ষা' আলেকজান্ডারের 'পাস এলোং অভীক্ষা' 'ব্লক ডিজাইন অভীক্ষা' 'ছবি সম্পূর্ণকরণ অভীক্ষা' প্রভৃতি কৃতি বা কর্মসম্পাদনী অভীক্ষার উদাহরণ। অবাচনিক বুদ্ধি অভীক্ষায় নানা আকার ও রঙের কাঠের বা প্লাস্টিকের টুকরার সাহায্যে প্রদত্ত কোনো বিশেষ নকশার অনুকরণে নকশা তৈরি করতে হয়। প্রধানত দৈহিক অঙ্গ-প্রতঙ্গ সঞ্চালনের মাধ্যমে সমস্যা সমাধান করা হয় বলে এসব অবাচনিক বুদ্ধি অভীক্ষা কৃতি বা কর্মসম্পাদনী অভীক্ষা নামে পরিচিত। কর্মসম্পাদনী অভীক্ষায় সমস্যাটির সমাধানে বা প্রদত্ত নকশা গঠনের সাফল্য ও দ্রুততার নিরিখে অভীক্ষার্থীর বুদ্ধি পরিমাপ করা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
রকির বুদ্ধি পরিমাপে কোন ধরনের অভীক্ষা ব্যবহার করবে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
