রবির মধ্যে কোন ধরনের অস্বাভাবিকতা রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে দেখা যায় যে, রবি সামান্য লিখতে পড়তে পারা একজন অদক্ষ শ্রমিক। সে একজন মৃদু বুদ্ধি প্রতিবন্ধি। যেসব শিশু বা ব্যক্তির বুদ্ধাঙ্ক ৫২-৬৪ এ সীমার মধ্যে তারা মৃদু বুদ্ধি প্রতিবন্ধি। এদের মানসিক বয়স ৮ থেকে ১২ বছরের হয়। তাদের ভালো মন্দ বিচার ক্ষমতা কম। সাধারণত শারীরিক বৈকল্য দেখা যায় না। সামান্য লিখতে, পড়তে ও গাণিতিক হিসাব করতে পারে। এ শ্রেণির ব্যক্তিদের বা শিশুদের শিক্ষা লাভের যোগ্য বলে বিবেচনা করা হয়। উদ্দীপকের রবির দিকে লক্ষ করলে দেখা যায়, সে সামান্য লিখতে পড়তে পারা একজন অদক্ষ শ্রমিক। সে নিজের সমস্যা অন্যের সাহায্য ছাড়া সমাধান করতে পারে না। তার এ দুটি বৈশিষ্ট্য উল্লিখিত বুদ্ধি প্রতিবন্ধি শিশু বা ব্যক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই রবিকে মৃদু বুদ্ধি প্রতিবন্ধি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
রবির মধ্যে কোন ধরনের অস্বাভাবিকতা রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
