অথই-এর বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মনোবিজ্ঞানী যে অভীক্ষা ব্যবহার করেছেন সে অভীক্ষার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ অথই এর বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মনোবিজ্ঞানী ওয়েক্সলার বুদ্ধি অভীক্ষা ব্যবহার করেছেন। নিম্নে ওয়েক্সলার বুদ্ধি অভীক্ষার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা হলো- ওয়েকস্লার বুদ্ধি অভীক্ষাটির একটি বৈশিষ্ট্য হলো বুদ্ধি অভীক্ষাটি শিশু ও প্রাপ্তবয়স্কদের ওপর প্রয়োগের মাধ্যমে আদর্শাসিত করা হয়েছে । অভীক্ষাটির অন্য একটি বৈশিষ্ট্য হলো বুদ্ধি অভীক্ষাটি শিশু ও প্রাপ্তবয়স্কদের ওপর প্রয়োগের মাধ্যমে তাদের সাধারণ সামর্থ্যের পাশাপাশি বিশেষ ক্ষমতা বা সামর্থ্যেরও পরিমাপ করা যায়। অভীক্ষাটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, অভীক্ষাটিতে বুদ্ধি পরিমাপ ও বুদ্ধ্যঙ্ককে কার্যকরভাবে ব্যবহারের ক্ষেত্রে আদর্শ সাফল্যাংক পদ্ধতির ব্যবহার করা হয়েছে। এ অভীক্ষার সাহায্যে বিভিন্ন ভাষাভাষী লোকদের বৃদ্ধি নির্ণয় করা যায়। ওয়েসলার অভীক্ষার অন্য একটি বৈশিষ্ট্য হলো এ অভীক্ষাটি শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে বুদ্ধ্যঙ্ককে কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে। এছাড়া এ অভীক্ষা প্রয়োগ করে রোগীর কোনো বিশেষ মানসিক ক্রিয়ার ত্রুটি আছে তা নির্ণয় করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
অথই-এর বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মনোবিজ্ঞানী যে অভীক্ষা ব্যবহার করেছেন সে…
উদ্দীপক
Jessore · 2018
উত্তর
উত্তর
সুতরাং বলা যায়, মানসিক বয়স ছাড়া বুদ্ধ্যঙ্ক নির্ণয় সম্ভব নয়। এজন্য বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মানসিক বয়স প্রয়োজন।উত্তর
উত্তর
