আনিসের মধ্যে কোন ধরনের ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ আনিসের মধ্যে এনডোমরফিক ব্যক্তিত্বের প্রকাশ পেয়েছে। এনডোমরফিক ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তির পেট শরীরের অন্যান্য অংশের তুলনায় বড় এবং স্ফীত। এদের সারা দেহে মেদের আধিক্য থাকে। পেশি ও অস্থি থাকে অপরিপুষ্ট। এদের চেহারা হয় গোলগাল এবং ত্বক খুব নরম প্রকৃতির। এরা মিশুক, আরামপ্রিয়, বন্ধুভাবাপন্ন, পরনির্ভরশীল এবং ভোজনপ্রিয়। এরা সব সময় আনন্দপ্রিয় এবং অন্যের কাছ থেকে সব সময় আদর ও ভালোবাসা পেতে চায় ৷ উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আনিস চেহারায় গোলগাল, মিশুক ও আরামপ্রিয়। সে সর্বদাই অন্যের ভালোবাসা ও প্রশংসা পেতে চায়। আনিসের ব্যক্তিত্বে যেসব বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা সবই এডোমরফিক ব্যক্তিত্বে অন্তর্ভুক্ত। সেদিক থেকে বিবেচনা করলে আনিসের ব্যক্তিত্ব এনডোমরফিক প্রকৃতির।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
আনিসের মধ্যে কোন ধরনের ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
