রিহাতের উন্নতির ক্ষেত্রে দুটি ভিন্ন চিকিৎসা কৌশলের কথা বলা হয়েছে। একটি হলো পুনর্বাসন ও অপরটি হলো বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ।
পূর্নবাসন: পূর্নবাসনের ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূর্নবাসনের সুযোগ সৃষ্টি করা, পুর্নবাসন সহায়তা প্রদান ও কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি করা।
বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ দৈনন্দিন জীবনে মৌলিক দক্ষতা, লেখাপড়া ও বৃত্তিমূলক শিক্ষণ ও প্রশিক্ষণ দেওয়া, যাতে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিটি তুলনামূলকভাবে স্বনির্ভর জীবন যাপন করতে
পারে। শিক্ষার বিষয়সমূহ:
১. আত্ম-পরিচর্যামূলক দক্ষতা হাঁটা, বসা, দাঁড়াতে শেখানো, কাপড় পড়তে খুলতে শেখানো, ঠিকমতো প্রস্রাব-পায়খানা করতে ও পরিষ্কার করতে শেখানো।
২. জ্ঞানগত দক্ষতা কথা বলা শেখানো, কিছু লেখাপড়া, ছোট-বড় গণনা বুঝতে পাড়া ইত্যাদি শেখানো।
৩. আত্মরক্ষামূলক দক্ষতা: আগুন, পানিসহ অপ্রীতিকর পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার কৌশলসমূহ শেখানো।
৪. সামাজিক দক্ষতা: সামাজিক অনুশাসন, অন্যের সঙ্গে মেলামেশা, খেলাধুলা ও ভদ্রতাসূচক আচরণ করা শেখানো।
৫. ধর্মীয় শিক্ষা': যার যার নিজস্ব ধর্ম অনুযায়ী প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান শিশুদের শেখানো।
পরিশেষে আমরা বলতে পারি রিহাতের উন্নতির ক্ষেত্রে পুনর্বাসন এবং বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ চিকিৎসা কৌশল দুটি অত্যন্ত কার্যকরী কৌশল। যা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের বুদ্ধির বিকাশে যথেষ্ট সহায়তা করে থাকে।