বিনে সিমো বুদ্ধি অভীক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বিনে-সিমো বুদ্ধি অভীক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা বলা হয়। যে সকল বুদ্ধি অপেক্ষার সাহায্যে একসাথে কেবলমাত্র একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায় সে সকল অভিক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলা হয়। এ অভীক্ষায় একজন প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন হয়। এ অভিক্ষা পরিচালনায় বেশি সময় লাগে ও ব্যয় বেশি হয়। আলফ্রেড বিনে ও তার সহযোগী থিওডোর সিমো ১৯০৫ সালে সত্যিকার অর্থে ব্যবহার উপযোগী প্রথম বুদ্ধি অভীক্ষা প্রণয়ন করেন যা বিনে-সিমো স্কেল নামে পরিচিত। এ অভীক্ষায় একই সাথে কেবলমাত্র একজন ব্যক্তির বুদ্ধির পরিমাপ করা যায় বলে এই অভীক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
বিনে সিমো বুদ্ধি অভীক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলা হয় কেন…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
