দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত অভীক্ষাটি হলো বিনে— সিমোঁ বুদ্ধি অভীক্ষা । আলফ্রেড বিনে এবং তার সহযোগী থিওডোর সিমোঁ ১৯০৫ সালে প্রথম ব্যবহার উপযোগী বুদ্ধি অভীক্ষা তৈরি করেন। তারা যুক্তি, পার্থক্য নির্ণয়, বোধগম্য ও বিচার ক্ষমতা এবং অন্যান্য বিষয়ে কতকগুলো প্রশ্ন তৈরি করে তা স্কুলের যেসব ছাত্র সাধারণ কৃতিত্বের পরিচয় দিচ্ছিল তাদের ওপর প্রয়োগ করেন । ছাত্ররা যে প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হচ্ছিল তারা সেই ধরনের ৩০টি প্রশ্ন নির্বাচন করেন এবং সহজ থেকে কঠিন ক্রমানুসারে সাজিয়ে একটি স্কেল তৈরি করেন ।
বিনে-সিমোঁ অভীক্ষার বিশেষ বৈশিষ্ট্য হলো এই অভীক্ষাতে প্রথম মানসিক বয়সের ধারণা ব্যবহার করা হয়। উদ্দীপকে ১৯০৫ সালে তৈরিকৃত একটি বুদ্ধি অভীক্ষর কথা বলা হয়েছে যেটিতে ৩০টি প্রশ্ন থাকে। পরবর্তীতে এর প্রশ্ন সংখ্যা বেড়ে দাড়ায় ৫৪টিতে। সুতরাং বলা যায়, এটি দ্বারা বিনে-সিমোঁ বুদ্ধি অভীক্ষাকে ইঙ্গিত করা হয়েছে।