মিলির সন্তান যেহেতু অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না এবং শারীরিক অক্ষমতা রয়েছে, তাই সে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতার অন্তর্ভুক্ত। গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিদের বুদ্ধ্যঙ্ক ২০ থেকে ৩৫ এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এদের “পরনির্ভরশীল প্রতিবন্ধি” বলে আখ্যায়িত করা হয়। এরা-
১. শারীরিক অক্ষমতা, বিকলাঙ্গতা এবং বাক্ বিকাশে বেশ বাধা থাকে,
২. আচরণগত যোগ্যতা সর্বোচ্চ ৪ বছরের শিশুর মতো,
৩. ভাষার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিমূলক বিকাশ যথেষ্ট কম,
৪. অন্যের সহায়তা ব্যতীত নিজেরা নিজেদের যত্ন নিতে পারে না,
৫. দৈনন্দিন সাধারণ ক্রিয়াকলাপেও অন্যের সাহায্য নিতে হয়,
৬. শব্দ উচ্চারণে অস্পষ্টতা থাকে ।
দীর্ঘকালীন প্রশিক্ষণের মাধ্যমে এদের পরনির্ভলশীলতা আংশিকভাবে হ্রাস করা যায় এবং অত্যন্ত সরলভাবে পেশা গ্রহণের উপযোগী করে গড়ে তোলা যায় ।
উদ্দীপকের মিলির সন্তানের উল্লেখ্য বৈশিষ্ট্যগুলো উপর্যুক্ত বৈশিষ্ট্যের সাথে মিলে যাওয়ায় তাকে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতা বলে গণ্য করা যায়।