উদ্দীপকের 'A [গণিত] ও 'D [গণিত] তুলনামুলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] হলো মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা এবং 'D [গণিত] হলো চরম বুদ্ধি প্রতিবন্ধিতা। নিচে মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা ও চরম বুদ্ধি প্রতিবন্ধিতার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. যেসব শিশু বা ব্যক্তিদের বুদ্ধ্যঙ্ক ৫১ থেকে ৬৯ এর মধ্যে তারা মৃদু বুদ্ধি প্রতিবন্ধী, অন্যদিকে যেসব শিশুদের বুদ্বন্দ্ব ২০ এর নিচে তাদেরকে চরম বুদ্ধি প্রতিবন্ধী বলা হয় । ২. মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের মানসিক বয়স সাধারণত ৮ থেকে ১১ বছরের মধ্যে হয়, অন্যদিকে চরম বুদ্ধি প্রতিবন্ধীদের মানসিক বয়স ২ বা ২ বছরের শিশুদের মতো থাকে । ৩. মৃদু বুদ্ধি প্রতিবন্ধীরা সাধারণত পড়তে পারে, লিখতে পারে ও গাণিতিক হিসাব করতে পারে। অন্যদিকে চরম বুদ্ধি প্রতিবন্ধীদের মনোজগতের বিকাশ খুবই সীমিত এবং অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায় । ৪. মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের “শিক্ষা লাভের যোগ্য” বলে আখ্যায়িত করা হয়। প্রায় ৭৫% বুদ্ধি প্রতিবন্ধীরাই এ শ্রেণির অন্তর্ভুক্ত। অন্যদিকে চরম বুদ্ধি প্রতিবন্ধীরা আজীবন পরাবলম্বী থাকে। এরা জীবন ধারণের জন্য নিম্নতম পর্যায়ের কার্যাবলি সম্পন্ন করতে পারে না। এ শ্রেণির বুদ্ধি প্রতিবন্ধী ১% বা তার কম।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
উদ্দীপকের 'A ও 'D তুলনামুলক বিশ্লেষণ করো।
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
