দৃশ্যকল্প-২ এর অভীক্ষাটি বর্ণনা কর এবং দৃশ্যকল্প-১ এর অভীক্ষার সাথে এর তুলনামূলক আলোচনা করো ।
উত্তর: দৃশ্যকল্প-২ এর অভীক্ষাটি হলো আর্মি আলফা অভীক্ষা যা একটি দলগত বুদ্ধি অভীক্ষা এবং দৃশ্যকল্প-১ হলো বিনে-সিঁমো বুদ্ধি অভীক্ষা যা একটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা । আর্মি আলফা অভীক্ষা মূলত একটি দলভিত্তিক ভাষাগত বুদ্ধি অভীক্ষা। আর্মি আলফা অভীক্ষা প্রথম ব্যবহার শুরু হয় ১৯১৮ সালে । এই অভীক্ষা মোট ৮টি উপ-অভীক্ষায় বিভক্ত। এই উপ অভীক্ষাগুলোর মধ্যে ২নং থেকে ৬নং উপ অভীক্ষার ক্ষেত্রে লিখে উত্তর দিতে হয়। বাকিগুলোতে কিছু লিখতে হয় না। শুধু টিক ( [গণিত] ) বা ক্রস (x) দিতে হয় অথবা নিচে রেখা টানতে হয় । আর্মি আলফা অভীক্ষার উপ-অভীক্ষাসমূহ- ১. মৌখিক নির্দেশ ২. গাণিতিক সমস্যা ৩. প্রয়োগমূলক বিচারকরণ ৪. সামর্থিক বিপরীতার্থক শব্দ ৫. অবিন্যস্ত বাক্য ৬. সংখ্যা সারি সম্পূর্ণকরণ ৭. সম্পর্ক স্থাপন ৮. সাধারণ তথ্য নিম্নে বিনে-সিমো এবং আর্মি আলফা অভীক্ষা অর্থাৎ ব্যক্তিভিত্তিক ও দলগত বুদ্ধি অভীক্ষার তুলনামূলক আলোচনা করা হলো : ১. সংজ্ঞা : ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা একবারে একজন মাত্র ব্যক্তির উপর প্রয়োগ করা হয়। অন্যদিকে দলগত বুদ্ধি অভীক্ষা এক সাথে অনেক ব্যক্তির উপর প্রয়োগ করা হয়। ২. সময় : ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা প্রত্যেক ব্যক্তির উপর পৃথক পৃথক ভাবে পরিচালনা করা হয় বলে সময়ের অপচয় হয়। কিন্তু দলগত বুদ্ধি অভীক্ষা অল্প সময়ে বহু সংখ্যক লোকের উপর প্রয়োগ করা হয় । ৩. ফলাফল : দলগত বুদ্ধি অভীক্ষায় ব্যক্তিভিত্তিক, বুদ্ধি অভীক্ষার তুলনায় তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায় । ৪. নির্ভরযোগ্যতা : দলগত বুদ্ধি অভীক্ষার তুলনায় ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষার ফলাফল বেশি নির্ভরযোগ্য I ৫. বিশেষ যোগ্যতা : ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষার সাহায্যে অভীক্ষার্থীর বিশেষ যোগ্যতা সম্পর্কে জানা যায়, যা দলগত অভীক্ষায় সম্ভব হয় না ।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর অভীক্ষাটি বর্ণনা কর এবং দৃশ্যকল্প-১ এর অভীক্ষার সাথে…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
