দৃশ্যকল্প ২ এর A চিহ্নিত অংশটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষাকে নির্দেশ করে।
যে সকল বুদ্ধি অভিক্ষার সাহায্যে একই সাথে কেবলমাত্র একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায় সে সকল অভিক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলা হয়। এর জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির প্রয়োজন হয়। তিনি অভিক্ষার্থীর ওপর নির্দিষ্ট অভীক্ষা পরিচালনা করেন এবং অভিক্ষার্থীর প্রক্রিয়াসমূহ রেকর্ড করেন। এ ধরনের অভিক্ষা পরিচালনায় বেশি সময় লাগতে পারে এবং ব্যয় বেশি হয়, তবে ব্যবহার বেশি হলেও ব্যক্তিভিত্তিক অভীক্ষা দলগত অভিক্ষার চেয়ে অধিক গ্রহণযোগ্য। উনবিংশ শতাব্দীর শেষের দিকে ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে মানসিক ক্ষমতার পার্থক্য নিয়ে গবেষণা করছিলেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে ফরাসি সরকারের নির্দেশক্রমে আলফ্রেড বিনে ও তার সহযোগী থিওডোরসিমো ১৯০৫ সালে প্রথম সত্যিকার অর্থে ব্যবহার উপযোগী বুদ্ধি ও অভীক্ষা তৈরি করেন। এই অভিক্ষাটি পরবর্তীতে বিনে-সিমো অভিক্ষায় নামকরণ করা হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে স্টার্নফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষার চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়।
বয়স্কদের বুদ্ধি পরিমাপের জন্য বহুল ব্যবহৃত একটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা হলো ওইয়েকসলার বুদ্ধি অভীক্ষা। যা ১৯৩৯ সালে প্রণীত হয়।