বুদ্ধ্যঙ্ক অনুযায়ী রকিবকে বুদ্ধি প্রতিবন্ধী বলা যায় ।
উদ্দীপকে দেখা যায়, নীলার ভাই রফিক এর বুদ্ধ্যঙ্ক ৬৫। আমরা জানি ৫১ থেকে ৬৯ পর্যন্ত বুদ্ধ্যঙ্ক বিশিষ্ট শিশু বা ব্যক্তিকে মৃদু বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়। বিভিন্ন কারণে এ ধরণের প্রতিবন্ধিতা ঘটে থাকে। যেমন— বংশগত কারণ, মায়ের গর্ভাবস্থা, প্রসবকালীন জটিলতা প্রভৃতি ।
বুদ্ধি প্রতিবন্ধিতার কতগুলো কারণ হলো— কোনো কোনো পরিবারে পূর্ববর্তী বাংশে বংশগত প্রতিবন্ধিতা থাকলে পরবর্তী বংশধরদের মধ্যে তা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় সংক্রমণ, জন্মের পর এবং অন্য যে কোনো সময়ে বিষাক্ত দ্রব্য দ্বারা ক্ষতিগ্রস্ত হলে কিংবা জন্মকালীন আঘাতের ফলে : বুদ্ধি প্রতিবন্ধিতা তৈরি হতে পারে। গর্ভজাত মায়ের খাদ্যে বা নবজাতক শিশুর খাদ্যে প্রোটিনের অভাব থাকলে শিশুর বুদ্ধি নিম্নমানের হয়। শিশুর ভ্রুণ অবস্থায় ক্রোমোেজামের ত্রুটি দেখা দিলে পরোক্ষ প্রতিক্রিয়া হিসেবে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে ।
এছাড়া শৈশবকালীন মস্তিষ্কে বিভিন্ন রোগের কারণে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। নিকটাত্নীয়ের বিবাহও পরবর্তী প্রজন্মের মধ্যে প্রতিবন্ধিতা তৈরি করতে পারে। তাছাড়া পারিপার্শ্বিক পরিবেশ ও বিভিন্ন আবেগমূলক সমস্যার কারণেও শিশুর বুদ্ধিবৃত্তির বিকাশ বাধাগ্রস্ত হয়। যে কোনো রক্তের গ্রুপের ক্ষেত্রে মায়ের RH-, আবার বাবার RH+ এবং সন্তানের RH+ হলে সেই সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে।