উদ্দীপকে ক ও খ চিহ্নিত অভীক্ষাসমূহ হলো ভাষাগত বুদ্ধি অভীক্ষা ও কৃতি বুদ্ধি অভীক্ষা ।
ভাষাগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থী লিখিত বা মৌখিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে থাকে। অন্যদিকে, কৃতি অভীক্ষায় অভীক্ষার্থী হাত ও পায়ের সাহায্যে সমস্যার সমাধান দিয়ে থাকে। ভাষাগত বুদ্ধি অভীক্ষা সংস্কৃতির প্রভাবমুক্ত নয় । কিন্তু কৃতি অভীক্ষা সংস্কৃতির প্রভাবমুক্ত ।
কৃতি অভীক্ষার ক্ষেত্র ব্যাপক, তা শিশু, নিরক্ষর, বধির, খেলাপড়া জানা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। অপরপক্ষে, ভাষাগত বুদ্ধি অভীক্ষা কেবল যারা লেখাপড়া জানে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ভাষাগত অভীক্ষা ব্যক্তিভিত্তিক অভীক্ষা হিসেবে বিবেচিত হয়, পক্ষান্তরে কর্মসম্পাদনী অভীক্ষা ব্যক্তিভিত্তিক ও দলগত উভয়ভাবেই ব্যবহার করা যেতে পারে। ভাষাগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থীর সাফল্যাঙ্ক বুদ্ধ্যঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়। কিন্তু কৃতি অভীক্ষায় অভীক্ষার্থীর বুদ্ধি পরিমাপের জন্য আদর্শ মান ব্যবহার করা হয়। আবেগজনিত দুর্বলতা ভাষাগত অভীক্ষায় প্রভাব ফেলতে পারে, কিন্তু কৃতি অভীক্ষায় কোনো প্রভাব ফেলে না । ভাষাগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থীকে বিশেষ কোনো নির্দেশ না দিলেও অসুবিধা হয় না। কিন্তু কর্মসম্পাদনী অভীক্ষায় অভীক্ষার্থীকে বিশেষভাবে নির্দেশ দিতে হয়।