স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভীক্ষাকে ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: যারা ভাষার ব্যবহার জানে তাদের বুদ্ধি পরিমাপের জন্য অধিক উপযোগী হওয়ার কারণে স্ট্যানফোর্ড-বিনে অভীক্ষাকে ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলা হয়। স্ট্যানফোর্ড-বিনে অভীক্ষা বুদ্ধি পরিমাপের জন্য বহুল ব্যবহৃত অভীক্ষা। মূলত বুদ্ধি পরিমাপ করতে যেসব অভীক্ষায় ভাষাকে প্রাধান্য দেওয়া হয়, সেগুলোকে ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলে। স্ট্যানফোর্ড-বিনে অভীক্ষাটি ২ থেকে ১৮ বছর বয়স্ক ব্যক্তির বুদ্ধি পরিমাপ করার জন্য প্রবর্তন করা হয়েছে। এখানে বিভিন্ন বয়সী ব্যক্তির জন্য ভাষা ব্যবহার করে প্রতিটি বয়স স্তরে ভিন্ন ভিন্ন প্রশ্ন সংযোজন করা হয়েছে। মূলত ভাষার ব্যবহারের প্রাধান্যের কারণে এ অভীক্ষাটিকে ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভীক্ষাকে ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলা হ…
উদ্দীপক
রাশার বয়স ৩ বছর ১১ মাস। সে ৩ বছর বয়সের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারলো। তারপর সে সাড়ে ৩ বছরের ৫টি, ৪ বছরের ৪টি এবং ৫ বছরের ১টি প্রশ্নের উত্তর দিতে পারলো ।ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
