উদ্দীপকে নেহালের মধ্যে যেসব বৈশিষ্ট্য বিদ্যমান তা সৃজনশীলতাকে নির্দেশ করে ।
মেধার চূড়ান্ত অভিব্যক্তি প্রকাশ করে সৃজনশীলতা মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে থাকে। সৃজনশীলতা ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য। কাজের অদম্য স্পৃহা, অধ্যবসায়সহ যাবতীয় প্রেষণা এবং মেজাজ সম্পর্কিত গুণাবলি বহু সৃজনশীল লোকের বৈশিষ্ট্য। সৃজনশীলতা ব্যক্তিকে কোনো সমস্যার সামগ্রিকরূপ বিশ্লেষণ করে বিভিন্ন ধাপে ধাপে তার সমাধানের জন্য সহায়তা করে। সৃজনশীল ব্যক্তি ঘটনার বিশুদ্ধ বিবরণ দান ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে থাকে। সৃজনশীলতা ব্যক্তির মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক। এভাবে পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে সহায়তা করার মাধ্যমে সৃজনশীলতা মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।
উদ্দীপকে দেখা যায়, নেহাল বিভিন্ন শব্দের দ্রুত ও বহুবিধ ব্যবহারে দক্ষ । সে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করে। তাছাড়া সাহিত্য, সঙ্গীত ও সামাজিক কর্মকাণ্ডে বেশ আগ্রহী। নেহালের শব্দের ব্যবহার ও সমস্যা সমাধানে দ্রুততা উদ্ভাবনী আচরণ ধারার একটি দিক। এছাড়া সাহিত্য, সঙ্গীত ও সামাজিক কর্মকাণ্ড এক ধরণের সৃজনশীলতা।
সুতরাং বলা যায়, নেহালের উদ্ভাবনীমূলক চিন্তন ও দ্রুততা তার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ।