উদ্দীপকের আকাশের বুদ্ধি প্রতিবন্ধিতা মৃদু স্তরের অন্তর্ভুক্ত যা শিক্ষা লাভের যোগ্য বলে বিবেচনা করা হয়। নিচে এই স্তরটির মানসিক বয়স, বুদ্ধ্যাঙ্ক এবং বৈশিষ্ট্য তুলে ধরা হলো-
যেসব শিশু বা ব্যক্তিরা যাদের বুদ্ধ্যঙ্ক ৫১–৬৯ এর মধ্যে তারা 'মৃদু বুদ্ধি প্রতিবন্ধি' স্তরের অন্তর্ভুক্ত। এদের সামাজিক অভিযোজন করার সামর্থ্য কিশোর-কিশোরীদের মতো। এদের মানসিক বয়স সাধারণত ৮ থেকে ১১ বছরের মধ্যে হয়। এ বিভাগের শিশুদের ক্ষেত্রে—
১. ভালো মন্দ বিচারের ক্ষমতা কম।
২. সাধারণত শারীরিক বৈকল্য দেখা যায় না ।
৩. সামান্য পড়তে, লিখতে ও গাণিতিক হিসাব করতে পারে ।
৪. বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা সম্ভব ।
৫. কোনো তত্ত্বাবধান ছাড়াই দায়িত্বপূর্ণ জীবনযাপন করতে পারে ।
৬. খেলাধুলা, গান-বাজনা প্রভৃতি করতে পারে ।
এ শ্রেণির শিশুদের 'শিক্ষা লাভের যোগ্য' বলে আখ্যায়িত করা হয়। প্রায় ৭৫% প্রতিবন্ধিই এ শ্রেণির অন্তর্ভুক্ত।
উদ্দীপকের আকাশের বিচার বিশ্লেষণের ক্ষমতা কম হলেও শারীরিক বৈকল্য নেই। সে পড়াশোনা করতে পারে।
উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় যে, আকাশের বুদ্ধি প্রতিবন্ধিকতা শিক্ষা লাভের যোগ্য।