উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ আনিকা ও রাইয়ান দুজনই ভিন্ন শ্রেণির বুদ্ধি প্রতিবন্ধী। আনিকা মৃদু বুদ্ধি প্রতিবন্ধী ও রাইয়ান মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী। মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের সামাজিক অভিযোজন করার সামর্থ্য কিশোর- কিশোরীদের মতো। এদের মানসিক বয়স সাধারণত ৮ থেকে ১১ বছরের মধ্যে হয়। মৃদু মানসিক প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তার আচরণগত প্রতিক্রিয়া অনেকটা স্বাভাবিক প্রকৃতির হয়ে থাকে। মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের ভালোমন্দের বিচার ক্ষমতা কম। সাধারণত শারীরিক বৈকল্য দেখা যায় না এরা সামান্য লিখতে ও পড়তে পারে। বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা সম্ভব। এরা খেলাধুলা, গান-বাজনা প্রভৃতি করতে পারে।
উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখা যায় আনিকা সামান্য লিখতে ও পড়তে পারে, গান-বাজনা করতে পারে। আনিকার মধ্যে যেসব ক্ষমতা দেখা যায় সেসব দিক বিবেচনা করলে আনিকা মৃদু বুদ্ধি প্রতিবন্ধী শ্রেণির পর্যায়ের অন্তর্ভুক্ত।
মধ্যম বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধ্যঙ্ক ৩৬ থেকে ৫০ এর মধ্যে সীমাবদ্ধ। এদের মানসিক বয়স ৪ থেকে ৭ বছরের মধ্যে হয়। মধ্যম মানসিক প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তার আচরণগত প্ৰতিক্ৰিয়া অনেকটা ত্রুটিপূর্ণ হয়ে থাকে। ফলে এদের কিছুটা শারীরিক বৈকল্য, শিশুসুলভ আচরণ ও উচ্চারণগত ত্রুটি পরিলক্ষিত হয়। তবে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক দক্ষতার কিছুটা উন্নতি করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখা যায় রাইয়ানের শারীরিক অক্ষমতা, কথা বলায় জড়তা রয়েছে। রাইয়ানের এ সমস্ত জড়তাগুলো মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতার পর্যায়ে পড়ে।