উদ্দীপকে নেহালের উপর 'প্রয়োগকৃত অভীক্ষার সুবিধা ও অসুবিধা উল্লেখপূর্বক এর গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে নেহালের উপর প্রয়োগকৃত অভীক্ষাটি হলো বিনে-সিমো বুদ্ধি অভীক্ষা। বিখ্যাত ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে সর্বপ্রথম এই বুদ্ধি পরিমাপের পদ্ধতি আবিষ্কার করেন। ত্রুটি একটি ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষা। এটি ৩০টি পদ নিয়ে তৈরি হয়েছিল। বর্তমানে ৩-১৫ বছর বয়সসীমার জন্য মোট পদ রয়েছে ৫৪টি। এই অভীক্ষার সাহায্যে এক সাথে একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়। এই অভীক্ষায় সর্বপ্রথম মানসিক বয়সের ধারণা ব্যবহৃত হয়। অভীক্ষাটি আদর্শায়িত বৈশিষ্ট্য সম্পন্ন এবং বিভিন্ন বয়স স্তরের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এটি বিভিন্ন প্রশ্ন সংবলিত একটি অভীক্ষা। তবে অভীক্ষাটি ব্যয় সাপেক্ষ এবং এই অভীক্ষার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন। এছাড়াও এই অভীক্ষায় বুদ্ধির সবগুলো দিক অন্তর্ভুক্ত নয়। বিনো সিমো অভীক্ষার সুবিধা: ১. অভীক্ষাটি বিভিন্ন বয়স স্তরে ভাগ করা হয়েছে এবং প্রতি বয়স স্তরে স্বতন্ত্র প্রশ্ন রয়েছে। ২. পদসমূহ সহজ থেকে কঠিন এভাবে সাজানো হয়েছে। ৩. এ অভীক্ষায় মানসিক বয়সের ধারণা ব্যবহার করা হয়। বিনো-সিমো এ অভীক্ষার অসুবিধা: ১. যেহেতু এটি একটি ভাষাভিত্তিক অভীক্ষা তাই এটি বোবা ও বধির লোকদের বুদ্ধি পরিমাপের জন্য প্রযোজ্য নয়। ২. এ অভীক্ষার সাহায্যে একসাথে বহুসংখ্যক লোকের বুদ্ধি পরিমাপ করা যায় না। ৩. বুদ্ধির বিভিন্ন দিক এ অভীক্ষার সাহায্যে পরিমাপ করা যায় না।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
উদ্দীপকে নেহালের উপর 'প্রয়োগকৃত অভীক্ষার সুবিধা ও অসুবিধা উল্লেখপূর…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
