আন্তঃব্যক্তিক পার্থক্য ছাড়াও বুদ্ধির ক্ষেত্রে আরেক ধরনের পার্থক্য দেখা যায়- তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্য ছাড়া অন্য ধরনের পার্থক্যটি হলো আন্তঃদলীয় পার্থক্য। ব্যক্তির সমন্বয়ে দল গঠিত হয়। যেহেতু ব্যক্তিতে ব্যক্তিতে বুদ্ধির পার্থক্য রয়েছে সুতরাং আন্তঃদলের ক্ষেত্রেও বুদ্ধির পার্থক্য বিদ্যমান। বিভিন্ন দল ও উপদলের মধ্যেও বুদ্ধির পার্থক্য রয়েছে। যেমন একাদশ শ্রেণির ছাত্রদের সাথে দ্বাদশ শ্রেণির ছাত্রদের বুদ্ধির পার্থক্য বিদ্যমান। আবার বয়ঃসন্ধিকালে ও যৌবনকালের ছেলেদের বুদ্ধির পার্থক্য বিদ্যমান। ইংল্যান্ডের ডারহামে অবস্থিত ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভন প্রাউডফুট (২০১৫) গবেষণায় দেখেন যে, পুরুষেরা নারীদের চেয়ে অধিক সৃষ্টিশীল। তিনি আরও দেখেন, পুরুষদের মধ্যে প্রতিযোগিতামূলক গুণাবলি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, উচ্চাঙ্খা ও সাহসিকতার মতো গুণাবলি যে পরিমাণ পাওয়া যায়, নারীদের মধ্যে উল্লেখিত গুণাবলি তেমন পাওয়া যায় না। বয়সের সাথে বুদ্ধির পার্থক্য রয়েছে। সাধারণত সাধারণ বুদ্ধি ২০ বছর পর্যন্ত বৃদ্ধি পায়, ৩০ থেকে ৩৫ বছর পর্যন্ত স্থির থাকে এবং তারপর ধীরে ধীরে হ্রাস পায়। অন্যদিকে গ্রাম ও শহরের শিশুদের মধ্যে বুদ্ধির পার্থক্য দেখা যায়। অর্থাৎ বুদ্ধির আন্তঃদলীয় পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
আন্তঃব্যক্তিক পার্থক্য ছাড়াও বুদ্ধির ক্ষেত্রে আরেক ধরনের পার্থক্য দ…
উদ্দীপক

হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
