লাবণীর উপর প্রয়োগকৃত অভীক্ষাটি ব্যাখ্যা কর।
উত্তর: লাবণীর উপর প্রয়োগকৃত অভীক্ষাটি হলো বিনে-সিমো বুদ্ধি অভীক্ষা। নিচে তা ব্যাখ্যা করা হলো- বিখ্যাত ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে সর্বপ্রথম এই বুদ্ধি পরিমাপের পদ্ধতি আবিষ্কার করেন। এটি একটি ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষা। এটি ৩০টি পদ নিয়ে তৈরি হয়েছিল। বর্তমানে ৩-১৫ বছর বয়সসীমার জন্য মোট পদ রয়েছে ৫৪টি। এই অভীক্ষার সাহায্যে এক সাথে একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়। এই অভীক্ষায় সর্বপ্রথম মানসিক বয়সের ধারণা ব্যবহৃত হয়। অভীক্ষাটি আদর্শায়িত বৈশিষ্ট্য সম্পন্ন এবং বিভিন্ন বয়স স্তরের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এটি বিভিন্ন প্রশ্ন সংবলিত একটি অভীক্ষা। তবে অভীক্ষাটি ব্যয় সাপেক্ষ এবং এই অভীক্ষার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন। এছাড়াও এই অভীক্ষায় বুদ্ধির সবগুলো দিক অন্তর্ভুক্ত নয়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
লাবণীর উপর প্রয়োগকৃত অভীক্ষাটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
