দৃশ্যকল্প-২ এ নাসিফ এবং আফিফের মানসিক বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ নাফিসের মধ্যে মেধা এবং আফিফ এর মধ্যে মেধা ও সৃজনশীলতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কিছু কিছু শিশুর আচরণ স্বাভাবিক মানের নয়। স্বাভাবিক গড় মানের চেয়ে অনেক উপরে অর্থাৎ বুদ্ধির দিক থেকে এরা মেধাবী। মেধাবী ছাত্র-ছাত্রীরা একাডেমিক, বৈজ্ঞানিক, সামাজিক এবং সাহিত্যিক দক্ষতার ক্ষেত্রে বিশেষ অবস্থান গ্রহণ করে। অপরদিকে সৃজনশীলতাকে মেধার চূড়ান্ত অভিব্যক্তি বলা যায় কাজের অদম্য স্পৃহা, অধ্যবসায়সহ যাবতীয় প্রেষণা এবং মেজাজ সম্পর্কিত গুণাবলি বহু সৃজনশীল লোকের ব্যক্তিত্ত্বের বৈশিষ্ট্য। যেসব শিশু সমস্যা বুঝতে পারে, সমস্যার সমাধানে নানা রকম পন্থা উদ্ভাবন করতে সক্ষম, প্রয়োজনীয় বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখে এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বা সম্ভাবনাময় বিষয় নিয়ে কাজ করে তাকে সৃজনশীল হিসেবে শনাক্ত করা যায়। উদ্দীপকে দেখা যায় নাফিস মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান দখলের মাধ্যমে মেধাবীর পরিচয় দিয়েছে অন্য দিকে আফিফ পরীক্ষায় প্রথম স্থান অধিকারের পাশাপাশি গবেষণা ও আবিষ্কারের প্রতি আকর্ষণ থাকায় মেধাবী ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ নাসিফ এবং আফিফের মানসিক বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষ…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
