রাজিবের ক্ষেত্রে যে ধরনের অভীক্ষা ব্যবহার করা হয়েছে, সে রকম একটি অভীক্ষা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে রাজীবের ক্ষেত্রে ভাষাগত বুদ্ধি অভীক্ষার ব্যবহার করা হয়েছে। আর্মি আলফা অভীক্ষা হলো এক ধরনের ভাষাগত বুদ্ধি অভীক্ষা। নিচে এর বর্ণনা করা হলো- আর্মি আলফা অভীক্ষা একটি দলভিত্তিক ভাষাগত বুদ্ধি অভীক্ষা। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সামরিক বাহিনীতে যোগ্য লোক নিয়োগের জন্য মনোবিজ্ঞানী আর্থার ওটিসকে দায়িত্ব দেয়া হয়। তিনি ১৯১৮ সালে বুদ্ধি পরিমাপের জন্য আর্মি আলফা অভীক্ষাটি তৈরি করেন। অভীক্ষার্থীর চিন্তাশক্তি, সংগঠন শক্তি, স্থান উপলব্ধি দ্রুততা, নির্ভুলতা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে অভীক্ষাটি তৈরি করা হয়। আর্মি আলফা অভীক্ষার প্রথমদিকে ১৩টি উপ-অভীক্ষা ছিল। বর্তমানে এতে ৮টি উপ অভীক্ষা রয়েছে। এগুলো হলো-মৌখিক নির্দেশ, গাণিতিক সমস্যাবলি, প্রয়োগিক বিচার্য, সমার্থক বিপরীতার্থক শব্দ, অবিন্যস্ত বাক্য, সংখ্যা সারি সম্পূর্ণকরণ, সম্পর্ক স্থাপন ও সাধারণ তথ্য।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
রাজিবের ক্ষেত্রে যে ধরনের অভীক্ষা ব্যবহার করা হয়েছে, সে রকম একটি অভ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
সূত্রের ব্যাখ্যা: I.Q = Intelligence Quoteint (বুদ্ধ্যাঙ্ক)
M.A = Mental Age (মানসিক বয়স)
C.A = Chronological Age (প্রকৃত বয়স)উত্তর
উত্তর
