সুমনের ক্ষেত্রে যে ধরনের অভীক্ষা ব্যবহার করা হয়েছে সে রকম একটি অভীক্ষা বর্ণনা করে রাজিবের অভীক্ষার সাথে পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে সুমনের ক্ষেত্রে কার্য সম্পাদনামূলক বুদ্ধি অভীক্ষার ব্যবহার করা হয়েছে। "আলেক জান্ডার পাস এলং বুদ্ধি অভীক্ষা" এক ধরনের কার্যসম্পাদনীমূলক বুদ্ধি অভীক্ষা। আমেরিকান মনোবিজ্ঞানী আলেকজান্ডার ১৯৩৫ সালে অভীক্ষাটি তৈরি করেন। এই অভীক্ষায় অভীক্ষার্থীকে কাজের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। এটি একটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা। আলেকজান্ডার পাস এলং অভীক্ষার সাহায্যে ৭ বছর থেকে শুরু করে প্রাপ্ত বয়স্কদের বুদ্ধি যাচাই করা হয়। কাগজের কার্ডে আঁকা নকশা অনুযায়ী লাল ও নীল রং এর গুটি Pass (সরিয়ে) করে অনুরূপভাবে সাজাতে হয়। এ কারণেই অভীক্ষাটির নাম পাস এলং অভীক্ষা। এই অভীক্ষায় মোট ৯টি উপ-অভীক্ষা রয়েছে। উদ্দীপকে রাজিব ও সুমনের বুদ্ধি পরিমাপের প্রযোজ্য অভীক্ষাসমূহ যথাক্রমে ভাষাগত বুদ্ধি অভীক্ষা ও কার্য সম্পাদনী বুদ্ধি অভীক্ষা। নিচে এই দুটি অভীক্ষার মধ্যে পার্থক্য দেখানো হলো- ১. ভাষাগত বৃদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থী লিখিত বা মৌখিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে থাকে। অন্যদিকে কৃতি অভীক্ষায় অভীক্ষার্থী হাত ও পায়ের সাহায্যে সমস্যার সমাধান দিয়ে থাকে। ২. ভাষাগত বুদ্ধি অভীক্ষা সংস্কৃতির প্রভাবমুক্ত নয়। কিন্তু কৃতি অভীক্ষা সংস্কৃতির প্রভাবমুক্ত। ৩. কৃতি অভীক্ষার ক্ষেত্র ব্যাপক। তা শিশু, নিরক্ষর, মূখ, বধির, লেখাপড়া জানা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। অপরপক্ষে, ভাষাগত বুদ্ধি অভীক্ষা কেবল যারা লেখাপড়া জানে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ৪. ভাষাগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থীর সাফল্যাঙ্কে বুদ্ধ্যঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়। কিন্তু কৃতি অভীক্ষায় অভীক্ষার্থীর বুদ্ধি পরিমাপের জন্য আদর্শ মান (norm) ব্যবহার করা হয়। ৫. ভাষাগত অভীক্ষা ব্যক্তিভিত্তিক অভীক্ষা হিসেবে বিবেচিত হয়, পক্ষান্তরে কর্মসম্পাদনী অভীক্ষা ব্যক্তিভিত্তিক ও দলগত উভয়ভাবেই ব্যবহার করা যেতে পারে। ৬. কর্মসম্পাদনী বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থীর সাফল্যাঙ্ক সময়ের ভিত্তিতে নিরূপণ করা হয়। অর্থাৎ সমস্যা সমাধানে সময় কম লাগলে সাফল্যাঙ্ক বেশি হয়। কিন্তু ভাষাগত বুদ্ধি অভীক্ষায় এরূপ কোনো ব্যবস্থা নেই। ৭. আবেগজনিত দুর্বলতা ভাষাগত অভীক্ষায় প্রভাব ফেলতে পারে, কিন্তু কৃতি অভীক্ষায় কোনো প্রভাব ফেলে না। ৮. ভাষাগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থীকে বিশেষ কোনো নির্দেশ না দিলেও অসুবিধা হয় না। কিন্তু কর্মসম্পাদনী অভীক্ষায় অভীক্ষার্থীকে বিশেষভাবে নির্দেশ দিতে হয়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
সুমনের ক্ষেত্রে যে ধরনের অভীক্ষা ব্যবহার করা হয়েছে সে রকম একটি অভীক…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
সূত্রের ব্যাখ্যা: I.Q = Intelligence Quoteint (বুদ্ধ্যাঙ্ক)
M.A = Mental Age (মানসিক বয়স)
C.A = Chronological Age (প্রকৃত বয়স)উত্তর
উত্তর
