দৃশ্যকল্প-১ এ বুদ্ধির ক্ষেত্রে A ও B এর কারণ ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বুদ্ধির ক্ষেত্রে দুই ধরনের আন্তঃপার্থক্যের উল্লেখ আছে। যথা- ১. আন্তঃব্যক্তিক পার্থক্য ২. আন্তঃদলীয় পার্থক্য। ১. বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্য বিদ্যমান থাকায় মনেবিজ্ঞানীগণ বুদ্ধির সংজ্ঞা প্রদানে ব্যর্থ হয়েছে। বিভিন্ন ব্যক্তির মধ্যে বুদ্ধির বিভিন্নতা রয়েছে। অনেকেই মনে করেন, আমরা আমাদের পিতামাতা থেকে প্রাপ্ত বংশগতির সূত্রে বুদ্ধি পেয়ে থাকি। আবার অনেকে বলেন, আমাদের চারপাশের পরিবেশ বুদ্ধির বিকাশকে প্রভাবিত করে। মূলত বুদ্ধির মূলে উভয় উপাদানই কাজ করে। অর্থাৎ বুদ্ধি হলো জন্মগত সূত্রে প্রাপ্ত উপাদান এবং পরিবেশগত শর্তের যৌথ ফলাফল। ২. বিভিন্ন মানবজাতি সম্বন্ধীয় দলে বুদ্ধির স্কোরের গড়ের মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। বর্তমানে বেশিরভাগ মনোবিজ্ঞানী আদর্শ বুদ্ধি অভীক্ষার পরিবেশগত চলের প্রভাবে কার্যসম্পাদনে আন্তঃদলীয় পার্থক্য আরোপ করেন। আন্তঃদলীয় বলতে পিতামাতার পেশাভিত্তিক দল। অর্থনৈতিক অবস্থাভিত্তিক দল, লিঙ্গ পার্থক্য, অঞ্চলভিত্তিক দলকে বুঝানো হয়। যেখানে এক দলের থেকে অন্য দলের বুদ্ধিগত পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বুদ্ধির ক্ষেত্রে A ও B এর কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
