'A [গণিত] বিভাগটির মানসিক বয়স, বুদ্ধ্যঙ্ক এবং বৈশিষ্ট্য উল্লেখপূর্বক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] বিভাগটি বুদ্ধি প্রতিবন্ধিতার চার প্রকারের ১মটি 'মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা' বুঝানো হয়েছে। নিচে মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতার মানসিক বয়স, বুদ্ধ্যঙ্ক এবং বৈশিষ্ট্য উল্লেখপূর্বক তা আলোচনা করা হলো- মৃদ্যু বুদ্ধি প্রতিবন্ধীদের মানসিক বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে হয়। এই শ্রেণিভুক্ত বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধ্যঙ্ক ৫১ থেকে ৬৯ এর মধ্যে সীমাবদ্ধ থাকে। মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের বৈশিষ্ট্য নিম্নরূপ: ১. ভালোমন্দের বিচারক্ষমতা কম। ২. সাধারণত শারীরিক বৈকল্য দেখা যায় না। ৩. সামান্য পড়তে পারে, লিখতে পারে ও গাণিতিক হিসাব করতে পারে। ৪. বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা সম্ভব। ৫. কোনো তত্ত্বাবধান ছাড়াই দায়িত্বপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। ৬. খেলাধুলা, গানবাজনা প্রভৃতি করতে পারে। মৃদ্যু বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের 'শিক্ষা লাভের যোগ্য' বলে আখ্যায়িত করা হয়। প্রায় ৭৫% বুদ্ধি প্রতিবন্ধীই এ শ্রেণির অন্তর্ভুক্ত।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
'A বিভাগটির মানসিক বয়স, বুদ্ধ্যঙ্ক এবং বৈশিষ্ট্য উল্লেখপূর্বক আলোচ…
উদ্দীপক

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
