বুদ্ধ্যংক অনুযায়ী সাবিনাকে কি বলা যায়? তার কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: বুদ্ধ্যঙ্ক অনুযায়ী সাবিনাকে মৃদু বুদ্ধি প্রতিবন্ধি বলা যায়। সাবিনার বুদ্ধি প্রতিবন্ধিতার নানা কারণ থাকতে পারে- ১. বংশগতি: বুদ্ধি প্রতিবন্ধিতা বংশানুক্রমে ঘটতে দেখা যায়। কোনো কোনো পরিবারে পূর্ববর্তী বংশে কারো বংশগত প্রতিবন্ধিতা থাকলে পরবর্তী বংশধরদের মধ্যে তা দেখা দিতে পারে। পিতামাতার জনন কোষের জিন মিউটেশন-এর ফলে শিশুর মধ্যে কিছু অস্বভাবী জীন সঞ্চালিত হতে পারে। ২. অন্তঃক্ষরা গ্রন্থি: অন্তঃক্ষরা গ্রন্থির গঠন ও ক্রিয়া ত্রুটিপূর্ণ হলে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনের অভাব হলে ক্রেটিনিজম রোগ দেখা দেয়। ফলে মস্তিষ্কের বিকাশ ঠিকমতো হয় না এবং থাইরকসিনের আধিক্য ঘটলে গলগন্ড রোগ দেখা দেয়। ৩. ক্রোমোজোমের বিকৃতি: শিশুর ভ্রূণ অবস্থায় ক্রোমোজোমের ত্রুটি দেখা দিলে পরোক্ষ প্রতিক্রিয়া হিসেবে বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা দিতে পারে। ক্রোমোজোমের ত্রুটিপূর্ণ জনিত সমস্যাগুলো হলো-ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম ইত্যাদি। উপরিউক্ত কারণগুলো ছাড়াও সংক্রমণ ও বিষাক্ততা, মস্তিষ্কে আঘাত, অপুষ্টিজনিত সমস্যা, পরিবেশ প্রভৃতি কারণেও সাবিনার মধ্যে এ বুদ্ধি প্রতিবন্ধতা তৈরি হতে পারে।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
বুদ্ধ্যংক অনুযায়ী সাবিনাকে কি বলা যায়? তার কারণগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
