“গ” ধরনের বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'গ' চিহ্নিত ঘরটি হলো বুদ্ধি প্রতিবন্ধিতার গুরুতর শ্রেণিবিভাগ। এটির বৈশিষ্ট্যগুলো নিচে ব্যাখ্যা করা হলো- যাদের বুদ্ধ্যঙ্ক ৭০ এর কম, তাদের মধ্যে ৩% থেকে ৪% ব্যক্তি গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী। এসব ব্যক্তির সাধারণত জন্মগত শারীরিক বিকৃতি বা অঙ্গ-প্রত্যঙ্গের ত্রুটি থাকে বলে এদের অঙ্গ-সঞ্চালনের ক্ষমতা বা অঙ্গ-প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে। এসব ছেলেমেয়েকে প্রতিষ্ঠানে রেখে সব সময় সাহায্য করতে হয় এবং ঘনিষ্ঠ তত্ত্বাবধানে রাখতে হয়। এসব শিশু বন্ধুসুলভ আচরণ করতে পারে, কিন্তু অতিশয় সরলভাবে এবং সংক্ষিপ্তভাবে নিজেদের মনোভাব প্রকাশ করতে পারে। এরা নিজেরা কোনো কাজ করতে পারে না। স্নায়বিক বা মস্তিষ্কের ক্ষয়-ক্ষতির জন্য এরা নিষ্ক্রিয় থাকে এবং উত্তেজনায় সাড়া দেয় না, বা পারিপার্শ্বিক উদ্দীপকসমূহের প্রতি সহজে প্রতিক্রিয়া করে না। কারো তত্ত্বাবধানে থেকে এরা খুব সহজ কাজ করতে সক্ষম হয়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
“গ” ধরনের বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃকলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
