দৃশ্যকল্প-২ এ জনি ও রকির বুদ্ধি নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন অভীক্ষা প্রযোজ্য? তাদের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে জনি ও রকির বুদ্ধি পরিমাপের প্রযোজ্য অভীক্ষাসমূহ হলো ভাষাগত ও কৃতি বা কর্মসম্পাদনী বুদ্ধি অভীক্ষা। নিচে অভীক্ষাসমূহের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. ভাষাগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থী লিখিত বা মৌখিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে থাকে। অন্যদিকে কৃতি অভীক্ষায় অভীক্ষার্থী হাত ও পায়ের সাহায্যে সমস্যার সমাধান দিয়ে থাকে। ২. ভাষাগত বুদ্ধি অভীক্ষা সংস্কৃতির প্রভাবমুক্ত নয়। কিন্তু কৃতি অভীক্ষা সংস্কৃতির প্রভাবমুক্ত। ৩. কৃতি অভীক্ষার ক্ষেত্র ব্যাপক। তা শিশু, নিরক্ষর, মুখ, বধির, লেখাপড়া জানা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। অপরপক্ষে, ভাষাগত বৃদ্ধি অভীক্ষা কেবল যারা লেখাপড়া জানে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ৪ ৪. ভাষাগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থীর সাফল্যাঙ্কে বুদ্ধ্যঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়। কিন্তু কৃতি অভীক্ষায় অভীক্ষার্থীর বুদ্ধি পরিমাপের জন্য আদর্শ মান (norm) ব্যবহার করা হয়। ৫. ভাষাগত অভীক্ষা ব্যক্তিভিত্তিক অভীক্ষা হিসেবে বিবেচিত হয়, পক্ষান্তরে কর্মসম্পাদনী অভীক্ষা ব্যক্তিভিত্তিক ও দলগত উভয়ভাবেই ব্যবহার করা যেতে পারে। ৬. কর্মসম্পাদনী বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থীর সাফল্যাঙ্ক সময়ের ভিত্তিতে নিরূপণ করা হয়। অর্থাৎ সমস্যা সমাধানে সময় কম লাগলে সাফল্যাঙ্ক বেশি হয়। কিন্তু ভাষাগত বুদ্ধি অভীক্ষায় এরূপ কোনো ব্যবস্থা নেই। ৭. আবেগজনিত দুর্বলতা ভাষাগত অভীক্ষায় প্রভাব ফেলতে পারে, কিন্তু কৃতি অভীক্ষায় কোনো প্রভাব ফেলে না। ৮. ভাষাগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থীকে বিশেষ কোনো নির্দেশ না দিলেও অসুবিধা হয় না। কিন্তু কর্মসম্পাদনী অভীক্ষায় অভীক্ষার্থীকে বিশেষভাবে নির্দেশ দিতে হয়।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ জনি ও রকির বুদ্ধি নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন অভীক্ষা প…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
