আকাশের বুদ্ধি প্রতিবন্ধিতাকে কেন শিক্ষা লাভের যোগ্য বলে বিবেচনা করা হয়? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের আকাশের বুদ্ধি প্রতিবন্ধিতা মৃদু স্তরের অন্তর্ভুক্ত যা শিক্ষা লাভের যোগ্য বলে বিবেচনা করা হয়। নিচে এই স্তরটির মানসিক বয়স, বুদ্ধ্যাঙ্ক এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমার মতামত দেওয়া হলো- যেসব শিশু বা ব্যক্তিরা যাদের বুদ্ধ্যঙ্ক ৫১-৬৯ এর মধ্যে তারা 'মৃদু বুদ্ধি প্রতিবন্ধি' স্তরের অন্তর্ভুক্ত। এদের সামাজিক অভিযোজন করার সামর্থ্য কিশোর-কিশোরীদের মতো। এদের মানসিক বয়স সাধারণত ৮ থেকে ১১ বছরের মধ্যে হয়। এ বিভাগের শিশুদের ক্ষেত্রে- ১. ভালো মন্দ বিচারের ক্ষমতা কম। ২. সাধারণত শারীরিক বৈকল্য দেখা যায় না। ৩. সামান্য পড়তে, লিখতে ও গাণিতিক হিসাব করতে পারে। ৪. বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা সম্ভব। ৫. কোনো তত্ত্বাবধান ছাড়াই দায়িত্বপূর্ণ জীবনযাপন করতে পারে। ৬. খেলাধুলা, গান-বাজনা প্রভৃতি করতে পারে। এ শ্রেণির শিশুদের 'শিক্ষা লাভের যোগ্য' বলে আখ্যায়িত করা হয়। প্রায় ৭৫% প্রতিবন্ধিই এ শ্রেণির অন্তর্ভুক্ত। উদ্দীপকের আকাশের বিচার বিশ্লেষণের ক্ষমতা কম হলেও শারীরিক বৈকল্য নেই। সে পড়াশোনা করতে পারে। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় যে, আকাশের বুদ্ধি প্রতিবন্ধিকতা শিক্ষা লাভের যোগ্য।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
আকাশের বুদ্ধি প্রতিবন্ধিতাকে কেন শিক্ষা লাভের যোগ্য বলে বিবেচনা করা…
উদ্দীপক

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
