রিহাতের উন্নতির ক্ষেত্রে দুটি ভিন্ন চিকিৎসা কৌশলের কথা বলা হয়েছে- বিশ্লেষণ কর।
উত্তর: রিহাতের উন্নতির ক্ষেত্রে দুটি ভিন্ন চিকিৎসা কৌশলের কথা বলা হয়েছে। একটি হলো পুনর্বাসন ও অপরটি হলো বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ। পূর্নবাসন: পূর্নবাসনের ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূর্নবাসনের সুযোগ সৃষ্টি করা, পুর্নবাসন সহায়তা প্রদান ও কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি করা। বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ দৈনন্দিন জীবনে মৌলিক দক্ষতা, লেখাপড়া ও বৃত্তিমূলক শিক্ষণ ও প্রশিক্ষণ দেওয়া, যাতে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিটি তুলনামূলকভাবে স্বনির্ভর জীবন যাপন করতে পারে। শিক্ষার বিষয়সমূহ: ১. আত্ম-পরিচর্যামূলক দক্ষতা হাঁটা, বসা, দাঁড়াতে শেখানো, কাপড় পড়তে খুলতে শেখানো, ঠিকমতো প্রস্রাব-পায়খানা করতে ও পরিষ্কার করতে শেখানো। ২. জ্ঞানগত দক্ষতা কথা বলা শেখানো, কিছু লেখাপড়া, ছোট-বড় গণনা বুঝতে পাড়া ইত্যাদি শেখানো। ৩. আত্মরক্ষামূলক দক্ষতা: আগুন, পানিসহ অপ্রীতিকর পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার কৌশলসমূহ শেখানো। ৪. সামাজিক দক্ষতা: সামাজিক অনুশাসন, অন্যের সঙ্গে মেলামেশা, খেলাধুলা ও ভদ্রতাসূচক আচরণ করা শেখানো। ৫. ধর্মীয় শিক্ষা': যার যার নিজস্ব ধর্ম অনুযায়ী প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান শিশুদের শেখানো। পরিশেষে আমরা বলতে পারি রিহাতের উন্নতির ক্ষেত্রে পুনর্বাসন এবং বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ চিকিৎসা কৌশল দুটি অত্যন্ত কার্যকরী কৌশল। যা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের বুদ্ধির বিকাশে যথেষ্ট সহায়তা করে থাকে।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
রিহাতের উন্নতির ক্ষেত্রে দুটি ভিন্ন চিকিৎসা কৌশলের কথা বলা হয়েছে- ব…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
