তানহার বুদ্ধি পরিমাপের জন্য যে অভীক্ষা প্রয়োগ করা হয়েছে
উত্তর: তানহার বুদ্ধি পরিমাপের জন্য যে অভীক্ষা প্রয়োগ করা হয়েছে তা হলো দলগত বুদ্ধি অভীক্ষা । দলগত বৃদ্ধি অভীক্ষা একসাথে অনেক ব্যক্তির ওপর প্রয়োগ করা যায়। এ অভীক্ষায় প্রশ্নগুলো ছাপানো প্রশ্নপত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। পরীক্ষার্থীদেরকে প্রশ্নপত্রটি নিজে পড়ে উত্তর লিখতে হয়। অভীক্ষাটি সামগ্রিকভাবে উপস্থাপন করা হয় এবং সম্পূর্ণ অভীক্ষার জন্য সময়সীমা নির্দিষ্ট থাকে। দলগত অভীক্ষায় অভীক্ষক নিষ্ক্রিয় থাকেন। সবার সাথে সাথে উত্তর গণনা বা সাফল্যাঙ্ক প্রদান করা হয়। এ অভীক্ষায় উত্তরপত্রে প্রদত্ত বহু বিকল্প থেকে যেকোনো একটি উত্তর বেছে নিতে হয় । উদ্দীপকে বিষয়-১ এ দেখা যায়, তানহার বাবা তার বুদ্ধি পরিমাপের জন্য মনোবিজ্ঞানীর কাছে নিয়ে গেল । মনোবিজ্ঞানী তাকে অনেকের সাথে বসিয়ে বুদ্ধি পরিমাপ করে দিলেন। সুতরাং বলা যায়, তানহার বুদ্ধি পরিমাপের জন্য দলগত বুদ্ধি অভীক্ষা প্রয়োগ করা হয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
তানহার বুদ্ধি পরিমাপের জন্য যে অভীক্ষা প্রয়োগ করা হয়েছে
উদ্দীপক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
