উদ্দীপকের আলোকে লতার প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লতা মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী। যাদের বুদ্ধ্যঙ্ক ৩৬ থেকে ৫০ এর মধ্যে সীমাবদ্ধ তারা মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী। সাধারণত এদের মানসিক বয়স ৪ থেকে ৭ বছরের মধ্যে হয়। এদের “প্রশিক্ষণ লাভের যোগ্য” বলে আখ্যায়িত করা হয়। এদের বাকশক্তি ও শারীরিক দক্ষতার জড়তা দেখা যায়, শিশুসুলভ ভাষা ব্যবহার ও ত্রুটিপূর্ণ উচ্চারণ করে, কিছু পড়তে ও লিখতে পারে, শিক্ষণ প্রক্রিয়া অত্যন্ত শ্লথ ও কষ্টসাধ্য, চেহারাতে কিছু বোকাবোকা ভাব থাকে, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক দক্ষতার কিছুটা উন্নতি করা যায়। উদ্দীপকে দেখা যায় লতার চেহারায় বোকা বোকা ভাব, ঠিকমতো কথা বলতে পারে না। তার বুদ্ধ্যঙ্ক ৪৫। অর্থাৎ লতা মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে লতার প্রকৃতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
