কাকলী আপা ও রীতা আপার ক্লাসের বিষয়বস্তুর ক্ষেত্রে তারতম্য রয়েছে-বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ কাকলী আপা ও রীতা আপার ক্লাস দ্বারা যথাক্রমে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা এবং দলগত বুদ্ধি অভীক্ষাকে নির্দেশ করা হয়েছে। যেসব বুদ্ধি অভীক্ষার সাহায্যে কেবল একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়, সেসব অভীক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা বলে। অন্যদিকে দলগত বুদ্ধি অভীক্ষার সাহায্যে একসাথে অনেক লোকের বুদ্ধি পরিমাপ করা যায়। এজন্য দলগত বৃদ্ধি অভীক্ষায় সময় কম লাগে। অন্যদিকে ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় সময় বেশি লাগে। ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষাথীর সাথে অভীক্ষকের সরাসরি যোগাযোগ থাকে এবং ফলাফল বেশি নির্ভরযোগ্য। অন্যদিকে দলগত অভীক্ষায় অভীক্ষার্থীর সাথে অভীক্ষকের সরাসরি যোগাযোগ থাকে না এবং ব্যক্তিগত অভীক্ষার তুলনায় ফলাফল কম নির্ভরযোগ্য। এ অভীক্ষায় অভীক্ষকের পরিশ্রম ব্যক্তিগত অভীক্ষার তুলনায় কম হয় । ব্যক্তিগত বৃদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থী কোনো সমস্যার সমাধানে ব্যর্থ হলে অভীক্ষক তাকে সহযোগিতা করতে পারেন। কিন্তু দলগত অভীক্ষায় এরূপ ক্ষেত্রে অভীক্ষার্থীকে কোনো সহযোগিতা করা সম্ভব হয় না। দলগত বুদ্ধি অভীক্ষায় নম্বর প্রদান করা সহজ। কিন্তু ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষায় নম্বর প্রদান করা কঠিন। দলগত বুদ্ধি অভীক্ষায় ব্যক্তিগত অভীক্ষার তুলনায় ব্যয় কম হয় । এ অভীক্ষায় অভীক্ষককে খুব দক্ষ না হলেও চলে। কিন্তু ব্যক্তিগত অভীক্ষায় অভীক্ষককে অবশ্যই দক্ষ হতে হবে। ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষাসমূহের মধ্যে বহুল ব্যবহৃত অভীক্ষা হলো স্ট্যানফোর্ড-বিনে বুদ্ধি অভীক্ষা এবং ওয়েক্সলার বুদ্ধি অভীক্ষা। অন্যদিকে দলগত বুদ্ধি অভীক্ষাসমূহের মধ্যে আর্মি আলফা অভীক্ষা এবং আর্মি বিটা অভীক্ষা উল্লেখযোগ্য। পরিশেষে বলা যায়, বুদ্ধিকে বাইরে থেকে এককভাবে বস্তু বা পদার্থের মতো পরিমাপ করা যায় না। বুদ্ধি পরিমাপ করতে সুনির্দিষ্ট পদ্ধতিতে কিছু অভীক্ষার প্রয়োজন।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
কাকলী আপা ও রীতা আপার ক্লাসের বিষয়বস্তুর ক্ষেত্রে তারতম্য রয়েছে-ব…
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
