উদ্দীপকের কোন বিভাগটিকে “শিক্ষালাভের যোগ্য” বলে আখ্যায়িত করা যায়? বিভাগটির মানসিক বয়স এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত মৃদু 'বুদ্ধি প্রতিবন্ধিতাকে 'শিক্ষা লাভের যোগ্য' বলে আখ্যায়িত করা যায়। যেসব শিশু বা ব্যক্তিরা যাদের বুদ্ধ্যঙ্ক ৫১ থেকে ৬৯ এর মধ্যে তারা মৃদু বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে বিবেচিত। এদের সামাজিক অভিযোজন করার সামর্থ্য কিশোর-কিশোরীদের মতো। এদের মানসিক বয়স সাধারণত ৮ থেকে ১১ বছরের মধ্যে হয়। অধিকাংশ ক্ষেত্রে মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের বিদ্যালয় ভর্তি হওয়ার আগু পর্যন্ত প্রতিবন্ধী হিসেবে শনাক্ত করা যায় না। এরা সামান্য পড়তে লিখতে বা সাধারণ হিসাব করতে পারে। অদক্ষ শ্রমিক হিসেবে এরা জীবিকা অর্জন করতে পারে। এরা কারখানায় কাজ করতে পারে। তবে সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় অন্যদের সহায়তা নিতে হয়। এরা খেলাধুলা ও গান-বাজনায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ মৃদু বুদ্ধি প্রতিবন্ধীরা স্বাভাবিক কার্যক্রম সম্পর্কে অবগত থাকে। তাই মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষা লাভের যোগ্য বলে বিবেচনা করা হয়। বুদ্ধি প্রতিবন্ধীদের প্রায় ৭৫% মৃদু বুদ্ধি প্রতিবন্ধী। এদের ভালো- মন্দের বিচারক্ষমতা কম হলেও আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে এদের উন্নতি করা সম্ভব। এদেরকে বিশেষজ্ঞরা “শিক্ষা লাভের যোগ্য প্রতিবন্ধী" বা Educable Mentally Retarded (EMR) বলে থাকেন।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
উদ্দীপকের কোন বিভাগটিকে “শিক্ষালাভের যোগ্য” বলে আখ্যায়িত করা যায়?…
উদ্দীপক

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
